মাওলানা ইবরাহীম আমীন
ইবরাহীম আমীন ভাবনার আলোছায়া
☕
← সকল নিবন্ধে ফিরে যান
ফন্ট সাইজ:
কবিতা ও না’ত • ১২ রবিউল আউয়াল • ১ মিনিট পাঠ

হে রাসূল! দেখা দাও আমায়

রহমতের সহস্র ধারা নিয়ে এলে এ ধরায় আমার সালাম পৌঁছে নিও সোনার মদীনায়। ইসলাম প্রকাশ করায় হয়েছো মজলুমের শিকার তায়েফের কথা স্মরণে আসলেই হৃদয় করে হাহাকার। দাওয়াতের বাণী পৌঁছে দিতে সতত ছিলে উদ্যমশীল ঝগড়াঝাটির ফায়সালায় তুমি-ই ছিলে শ্রেষ্ঠ ক্ষমাশীল। তপ্ত মরুভূমিও থামাতে পারেনি তোমায় ইসলাম প্রচারে পা মুবারক ফুলে যেতো নামাজ পড়ায় রাতের আঁধারে। দিবানিশি এই উম্মতের জন্যে কত কষ্ট সয়ে গেলে! অসীম ভালোবেসেছো আমাদের, তা কি কেউ কভু ভুলে! তোমার আগমনেই দূর হয়ে গেলো জাহেলিয়াতের আঁধার কাল হাশরে ঠাঁই যেনো হয় তোমার সনে—এটাই স্বপ্ন আমার। জীবনপথে কখনো যেনো ঈমানি শক্তি দুর্বল না হয় শেষ বিকেলের আকুল মিনতি—একটিবার দেখা দাও আমায়! — মাওলানা ইবরাহীম আমীন
লেখাটি শেয়ার করুন:
WhatsApp Facebook
মাওলানা ইবরাহীম আমীন

মাওলানা ইবরাহীম আমীন

লেখক

সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহিনে। তাই সুখ-দুঃখ দুটোকেই ভালোবাসুন।

যোগাযোগ করুন