মাওলানা ইবরাহীম আমীন
ইবরাহীম আমীন ভাবনার আলোছায়া
☕
← সকল নিবন্ধে ফিরে যান
ফন্ট সাইজ:
চিন্তাশীল গদ্য • ২৯ নভেম্বর ২০২৩ • ১ মিনিট পাঠ

বেদনায় তনুমন কেঁপে উঠে: পথভোলা জীবনের আত্মজিজ্ঞাসা

আধুনিকতার ছোঁয়ায় পৃথিবী আজ নতুনরূপে রূপায়িত। মনুষ্যজাতি এই পার্থিব জগতের চাকচিক্যতায় দিশেহারার পথে ঘূর্ণায়মান। বিদিশা হয়ে ডুবে আছে নষ্ট-ভ্রষ্ট অবৈধ কাজের প্লাটফর্মে। অঘোরপন্থি হয়ে হেসে-খেলে জীবন কাটায়। সময় ব্যয় করে সরল-সোজা সাদাসিধে মানুষগুলোকে প্রচণ্ড ব্যথা দিয়ে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা বললে, হিংসার অনলে পোড়া কিছু মানুষ সমালোচনায় মেতে উঠে। ইসলামের অসমর্থিত কর্মগুলোর পথে বাঁধা দেয়ার পথিক রয়েছে হাজারো। কিন্তু প্রতিভাবান ব্যক্তিগুলো পাচ্ছে না তার যথোপযুক্ত স্থান ও মর্যাদা। ক্ষমতার লোভে হানাহানি করে সাধারণ মানুষের প্রাণ যাওয়াকে কেউ ধার ধারে না। কাছের মানুষেরাও পাচ্ছে না নিজের আশ্রয়ের বিশ্বস্ত ঠিকানা। দুনিয়ার মোহে অন্ধ হয়ে রবের চরণে লুটিয়ে পড়তে আজ মন টানে না। ইবাদতে স্বাদ অনুভূত হয় না। রবের চরণে শরণ পেতে হলে; নিশ্চিত ও চিরন্তন জীবন "আখেরাতে" ঠাঁই নিতে হলে কী করতে হবে সেটাও আমাদের জানা। তবুও আমরা আজ সোজা পথে চলছি না। কেন? এর উত্তর মিলবে তখনই, যখন কেউ এই "কেন"র সঠিক উত্তর জানার জন্যে ছুটে চলবে একজন খাঁটি রাহবারের কাছে। নিজেকে নিয়ে যখন ভাববে। গভীর চিন্তা করবে নিজের আসল গন্তব্য নিয়ে।
লেখাটি শেয়ার করুন:
WhatsApp Facebook
মাওলানা ইবরাহীম আমীন

মাওলানা ইবরাহীম আমীন

লেখক

সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহিনে। তাই সুখ-দুঃখ দুটোকেই ভালোবাসুন।

যোগাযোগ করুন